বাড়িজাতীয়ট্রেনের স্লিপার কামরা থেকে উদ্ধার বাক্স ও ব্যাগ, খুলতেই চক্ষু চড়কগাছ!

ট্রেনের স্লিপার কামরা থেকে উদ্ধার বাক্স ও ব্যাগ, খুলতেই চক্ষু চড়কগাছ!

লখনউ, ১৮ মে (হি.স.): ট্রেনের স্লিপার কামরা থেকে উদ্ধার হওয়া এলটি বাক্স ও ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ রেল পুলিশের! বাক্সটিতে মৃতদেহের শিরশ্ছেদ করা ধড় ছিল এবং শরীরের অন্যান্য অংশ আলাদা আলাদা পলিথিনের ব্যাগে ভরে ব্যাগের ভিতরে রাখা হয়েছিল। প্রাথমিকভাবে রেল পুলিশ জানতে পেরেছে, দেহটি এক মহিলার।

লখনউ রেলওয়ের এসপি রোহিত মিশ্র বলেন, “ছাপড়া থেকে গোরখপুর হয়ে গোমতি নগরগামী একটি ট্রেনে নিয়মিত তল্লাশির সময় রেলকর্মীরা স্লিপার কোচে একটি বাক্স ও একটি ব্যাগ খুঁজে পান। বিষয়টি স্টেশন মাস্টারকে জানানো হয়, যিনি পরবর্তীতে আরপিএফ এবং জিআরপি-কে খবর দেন। বাক্সটিতে একটি মৃতদেহের শিরশ্ছেদ করা ধড় ছিল এবং দেহের অন্যান্য অংশগুলো আলাদা পলিথিন ব্যাগে ভরে ব্যাগের ভেতরে রাখা ছিল। মৃতদেহটি আনুমানিক ২৫-৩০ বছর বয়সী এক মহিলার, যা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মাথা না থাকায় পরিচয় শনাক্তকরণ এখনও বাকি। একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং ঘটনাটি তদন্তের জন্য তিনটি দল গঠন করা হয়েছে, যেখানে আইন অনুযায়ী সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য