স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মে : দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর বার্তার পর রাজ্য জুড়ে জ্বালানী সঙ্কট দেখা দিতে পাড়ে বলে একটা গুজব ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পেট্রোল পাম্পগুলিতে যান চালকদের ভিড়। তাই বৃহস্পতিবার খাদ্য দপ্তরের আধিকারিক, আই.ও.সি.এল, বিপিসিএল, এইচ.পি.সি.এল-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এইদিনের বৈঠকে রাজ্যে খাদ্য সামগ্রীর মুজুত সরবরাহ, জ্বালানীর মজুত ও সরবরাহের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান মধ্য প্রাচ্যের যুদ্ধের কারনে সমগ্র বিশ্বের মধ্যে পেট্রোল এবং ডিজেলের সরবরাহ নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। ত্রিপুরা রাজ্যেও মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। সেই সময় দপ্তরের পক্ষ থেকে রাজ্যবাসিকে আশ্বস্ত করা হয়েছিল। নতুন করে বৃহস্পতিবার ফের একবার সাধারন মানুষের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
যার কারনে পেট্রোল পাম্প গুলিতে যান চালকরা ভিড় জমাচ্ছে। তাই এইদিন খাদ্য দপ্তরের আধিকারিক, আই.ও.সি.এল, বিপিসিএল, এইচ.পি.সি.এল-এর প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক করা হয়েছে। খাদ্য দপ্তরের আধিকারিক, আই.ও.সি.এল, বিপিসিএল, এইচ.পি.সি.এল-এর প্রতিনিধিরা জানিয়েছেন ত্রিপুরা রাজ্যে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে। আতঙ্ক হওয়ার কোন কারন নেই। এখনো ১৫ দিনের পেট্রোল ও ডিজেল রাজ্যে মজুত রয়েছে। রাজ্যে পেট্রোল ও ডিজেল সরবরাহও স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। অযথা গুজব না ছড়ানোর আহ্বান জানান মন্ত্রী।

