বাড়িরাজ্যশিক্ষক শিক্ষিকারা রাজ্যের আগামী দিনের ভবিষ্যৎকে গড়ার কারিগর : মুখ্যমন্ত্রী

শিক্ষক শিক্ষিকারা রাজ্যের আগামী দিনের ভবিষ্যৎকে গড়ার কারিগর : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মে : এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার শিক্ষা দপ্তরে পোস্ট গেজুয়েট পদে চাকুরি প্রাপ্তদের মধ্যে অফার লেটার তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। মোট ৮৬৫ জন শিক্ষকের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, এস.সি.ই.আর.টি-র অধিকর্তা লালনুনেমি ডারলং, প্রাথমিক শিক্ষা এবং সমগ্র শিক্ষা প্রকল্প অধিকর্তা  রাজীব দত্ত সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু আবিস্কার হচ্ছে।

 তাই শিক্ষক শিক্ষিকাদেরও আপডেট থাকতে হবে। ছাত্র-ছাত্রীদের পাঠ দানের পাশাপাশি অনুপ্রানিত করা খুবই প্রয়োজন। ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুখ্যমন্ত্রী শিক্ষক শিক্ষিকাদের ত্রিপুরা রাজ্যের আগামী দিনের ভবিষ্যৎকে গড়ার কারিগর হিসাবে আখ্যা দেন। তিনি বলেন বর্তমান নতুন প্রজন্ম আগামী দিনে দেশকে পরিচালিত করবে। স্কুল গুলির মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন স্কুল গুলির মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা হলে পাশের হারও বৃদ্ধি পাবে।

ছাত্র-ছাত্রীদের দোষ দিয়ে লাভ নেই। ছাত্র-ছাত্রীরা ভালো রেজাল্ট করলে তার কৃতিত্ব যেমন শিক্ষক শিক্ষিকাদের। তেমনি ছাত্র-ছাত্রীরা খারাপ ফলাফল করলে তার দায়ও শিক্ষক শিক্ষিকাদের।বিগত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে সরকারি চাকুরি দেওয়া হচ্ছে। সরকারি শূন্য পদ পূরণের পাশাপাশি নতুন শূন্য পদ তৈরি করে সেই গুলিকেও পূরণ করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন বর্তমান সরকারের সময় যারাই চাকুরি পাচ্ছে তারা নিজেদের যোগ্যতায় সেই চাকুরি পাচ্ছে। বর্তমান সরকার স্বচ্ছতার সাথে সরকারি চাকুরি দিয়ে যাচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য