বাড়িরাজ্যলেফুঙ্গা বাজারের সামগ্রী উন্নয়নে একগুচ্ছ প্রকল্প গ্রহণ করা হয়েছে মন্ত্রী রতন লাল...

লেফুঙ্গা বাজারের সামগ্রী উন্নয়নে একগুচ্ছ প্রকল্প গ্রহণ করা হয়েছে মন্ত্রী রতন লাল নাথ

স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৪ মে আগরতলা :- বৃহস্পতিবার লেফুঙ্গা বাজার পরিদর্শন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী মন্ত্রী রতন লাল নাথ। এদিন মন্ত্রীর এই পরিদর্শন কালে তার সঙ্গে ছিলেন ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহি সদস্য রুনিয়াল দেববর্মা। তারা লেফুঙ্গায় নির্মীয়মাণ মডেল মার্কেট পরিদর্শন করেন। লেফুঙ্গায় ওপেন জিম, ইনডোর মাঠ সহ গামছা কোবড়া বাজারকে আধুনিক বাজার করার ঘোষণা দেন মন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি মন্ত্রী রতন লাল নাথ আরো বলেন এখানকার সামগ্রিক উন্নয়নে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আশা ব্যক্ত করেন এডিসির নব নির্বাচিত মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা গোটা রাজ্যের এডিসি সহ লেফুঙ্গার উন্নয়নে কাজ করবেন।

এদিকে এডিসির নব নির্বাচিত মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা এই পরিদর্শন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথের এডিসি এবং এডিসি অধ্যুষিত এলাকার বাইরের অঞ্চলগুলোর উন্নয়নে কৃষি,বিদ্যুৎ সহ সমস্ত উন্নয়নমূলক কাজের ভুয়সী প্রশংসা করেন।

মন্ত্রী রতন লাল নাথ এবং এডিসির মুখ্য কার্য নির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মার এই পরিদর্শনে লেফুঙ্গা বাজার সহ সামগ্রিক এডিসি এলাকার ব্যাপক উন্নয়ন হবে বলেই ধারণা করছে সেখানকার সাধারণ মানুষ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য