বাড়িরাজ্যপ্রত্যাশিত জয় নিয়ে ভাজপার বিজয় মিছিল

প্রত্যাশিত জয় নিয়ে ভাজপার বিজয় মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মে : পশ্চিমবাংলা সহ আরো দুই রাজ্যে বিজেপি-র জয়জয়কারে নয় বনমালীপুর মন্ডলের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী সহ নয় বনমালীপুর কর্মকর্তারা।

এদিন কল্যাণী থেকে এই বিজয় মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাম ঠাকুর সংঘ এলাকায় এসে শেষ হয়। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গ, আসাম এবং পন্ডিচেরিতে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ের পর এই বিজয় মিছিলে সামিল হয়েছে বিজেপি। একই সঙ্গে ধর্মনগর আসনে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো কংগ্রেস সিপিআইএমের জামানার জব্দ হয়েছে। এবং দেশ থেকে সিপিআইএম মুক্ত হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য