বাড়িরাজ্যকমলপুর ও সোনামুড়ায় সিপিআইএম কার্যালয়ে হামলা শাসকদলের

কমলপুর ও সোনামুড়ায় সিপিআইএম কার্যালয়ে হামলা শাসকদলের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ মে :  পাহাড়ে মথার সন্ত্রাসে ভীতু বিজেপি, আর সমতলে বাহুবলি সেজে ক্ষমতার অপব্যবহার করে চলেছে বলে অভিযোগ। সোমবার পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল ঘোষণার পর রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমের কার্যালয়ে হামলার ঘটনা সংঘটিত হয়। সোমবার বিকেলে সোনামুড়া এবং কমলপুরে সিপিআইএম -এর দলীয় কার্যালয়ের মধ্যে বিজেপির বিজয় মিছিল থেকে হামলা চালায় ভারতীয় জনতা পার্টির দুর্বৃত্তরা। ঘটনার বিবরণে জানা যায়, যার মধ্যে পশ্চিমবঙ্গে দুই তৃতীয়াংশ আসনে বিশাল জয় পায় বিজেপি।

 অপরদিকে আসামে তৃতীয়বারের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কেন্দ্রশাসিত রাজ্য পন্ডিচেরিতেও জয়লাভ করে বিজেপি। পাশাপাশি ত্রিপুরা রাজ্যে ৫৬ ধর্মনগর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী বিশাল জয় পায়। বিজেপি-র বিশাল জয়জয়কারে সোনামুড়া মন্ডলের উদ্যোগে সোনামুড়ায় হয় এক বিজয় মিছিল। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শুভ্রজিৎ দাস, জেলা সভাপতি উত্তম দাস, যুব মোর্চার নেতৃত্ব শুভঙ্কর সরকার সহ নেতৃত্ব। বিজয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সোনামুড়া সিপিআইএম কার্যালয়ে এসে হামলা চলায়। হাতে বিজেপি-র পতাকা নিয়ে এই ঘটনা সংঘটিত করেছে বিজেপি -র দুর্বৃত্তরা।

সিপিআইএমের দলীয় পতাকা সহ অন্যান্য প্রচারসজ্জা নষ্ট করে দেয়। ভাঙচুর করার চেষ্টা করে দলীয় কার্যালয়টি। অপরদিকে কমলপুরেও বিজয় মিছিল করে এসে সিপিআইএম কার্যালয়ে হামলা চালায় শাসক দলের দুর্বৃত্তরা। বাজি পটকা সিপিআইএমের দলীয় কার্যালয়ে ভেতরে ছুড়ে ফেলে পোড়ানো হয়। এই একাধিক ঘটনা সংঘটিত হলেও পুলিশ কোথাও বাধা দিতে দেখা যায়নি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য