স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ মে : লরির সঙ্গে বেঁধে এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে আধমরা করে ফেলল গাড়ি চালকরা এবং তার গলায় জুতোর মালা পরিয়ে দেয়। এই ঘটনা রাজধানীর বাইপাস কালিতলা এলাকায়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তেল চুরির অভিযোগ। জানা যায় গত কয়েকদিন ধরেই গাড়ি থেকে তেল চুরির ঘটনা সংঘটিত হয়ে আসছিল বাইপাস কালিতলা এলাকায়।
রবিবার রাতে গাড়ি চালকরা উৎপেতে বসে থাকে। সোমবার ভোর বেলা চারটা নাগাদ চোর গাড়ি থেকে চুরি করতে আসলে তাকে আটক করে গাড়ি চালকরা। তারপর তাকে টি আর ০৪ ১৫৫৬ নম্বরের গাড়ির মধ্যে বেঁধে বেধড়ক মারধর করে গাড়ি চালকরা। তারপর ঘটনাস্থলে পুলিশ ছুটে আসলে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এদিন।

