স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মে :বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক। জানা যায়, দশ বছর প্রেম করার পর পরিবারের লোকজন এবং প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন প্রেমিকাকে ধর্ষণ করে এক যুবক। তার বাড়ি শ্রীনগর থানাধীন নয় নং পাড়া এলাকায়। তার নাম অঙ্কিত বর্মন। বাবা উত্তম বর্মন।
মেয়েটির অভিযোগ, ব্ল্যাকমেইল করে ধর্ষণ করেছে অভিযুক্ত। এমনকি বিয়ের কথা বললে তাকে মারধর করে বলে অভিযোগ অঙ্কিত বর্মন এবং তার মার বিরুদ্ধে। এই অভিযোগ নিয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেন অঙ্কিতের প্রেমিকা। অভিযোগ মূলে শুক্রবার শ্রীনগর থানার পুলিশ আনন্দনগর এলাকার থেকে তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। শনিবার তাকে আদালতে তোলা হবে বলে জানান এই মামলার আয়ু। পুলিশ অভিযুক্তের গাড়িটিও আটক করেছে। গাড়ির নম্বর টি আর ০১ জে ৪৩৪৩ ।

