বাড়িরাজ্যড্রেইন নির্মাণ ঘিরে অতর্কিত হামলায় দুই বছরের শিশু কন্যা সহ কয়েকজনের উপর

ড্রেইন নির্মাণ ঘিরে অতর্কিত হামলায় দুই বছরের শিশু কন্যা সহ কয়েকজনের উপর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ এপ্রিল :রাস্তার পাশে ড্রেইন নির্মাণ ঘিরে অতর্কিত হামলায় দুই বছরের শিশু কন্যা সহ কয়েকজনের উপর। ঘটনা আমতলী থানার অন্তর্গত মতিনগর এলাকায়।

জানা গেছে এলাকায় রাস্তার পাশে একটি ড্রেইন দেওয়াকে কেন্দ্র করে আব্রু মিয়া, আনু মিয়া, আলামিন মিয়া, সেলিম মিয়া, শায়েস্তা খাতুন, রুকসানা বেগম সহ একই পরিবারের আরো বেশ কয়েকজন মিলে আমজাদ হোসেন, শাহ আলম মিয়া, মিনারা বেগম, ইশা আক্তার, কাজল মিয়া, জাকির হোসেন সহ দুই বছরের একটি শিশু কন্যার উপর প্রাণঘাতী হামলা চালায়।

এই অতর্কিত হামলায় তারা আহত হয়। পরে দুই বছরের কন্যাটি এবং আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আমতলী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত আকারে একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে আহতরা।   তবে মামলা দায়ের করা হলেও খবর লেখা পর্যন্ত আমতলী থানার পুলিশ কাউকেই গ্রেফতার করেনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য