বাড়িজাতীয়গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই, হোয়াইট হাউসে গুলি-কাণ্ডে মন্তব্য মোদীর

গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই, হোয়াইট হাউসে গুলি-কাণ্ডে মন্তব্য মোদীর

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): হোয়াইট হাউসে গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্টভাবে জানালেন, গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে জানিয়েছেন, “ওয়াশিংটন ডিসিতে সাম্প্রতিক নিরাপত্তা সংক্রান্ত ঘটনার পর রাষ্ট্রপতি ট্রাম্প, ফার্স্ট লেডি এবং উপরাষ্ট্রপতি নিরাপদ ও অক্ষত আছেন জেনে আমি স্বস্তি পেয়েছি। আমি তাঁদের অব্যাহত নিরাপত্তা ও মঙ্গল কামনা করি। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই এবং এর দ্ব্যর্থহীন নিন্দা করা আবশ্যক।”

উল্লেখ্য, আমেরিকায় হোয়াইট হাউসের নৈশভোজে এক বন্দুকবাজ গুলি চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই পর পর গুলি চালায় ওই বন্দুকবাজ। তবে ট্রাম্প নিরাপদে রয়েছেন। তাঁর কোনও আঘাত লাগেনি। তাঁকে এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়েছেন সিক্রেট সার্ভিসের আধিকারিকেরা। বন্দুকবাজকে পাকড়াও করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য