বাড়িজাতীয়রামময় অযোধ্যা, শ্রীরাম মন্দিরে অসংখ্য ভক্তদের সমাগম

রামময় অযোধ্যা, শ্রীরাম মন্দিরে অসংখ্য ভক্তদের সমাগম

অযোধ্যা, ২৭ মার্চ (হি.স.): রাম নবমীতে রামময় হয়ে উঠল অযোধ্যা। রামলালার দর্শনের জন্য অযোধ্যার শ্রী রাম মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছে। বহু পুণ্যার্থী শুক্রবার ভোরে সরযূ নদীতে পুণ্যস্নান করেন, সেখানে থেকে রামমন্দিরে এসে রামলালার দর্শন ও পূজার্চনা করেন। রাম নবমীর পাশাপাশি শুক্রবার চৈত্র নবরাত্রির নবমীও।

এই উপলক্ষ্যেও বহু ভক্তের সমাগম হয়েছে। শ্রী রাম জন্মভূমি মন্দিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। লখনউ জোনের এডিজি প্রবীণ কুমার বলেন, “ভক্তরা মন্দিরে প্রার্থনা করতে দলে দলে আসছেন। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ড্রোন এবং সিসিটিভি ক্যামেরার সাহায্যে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হচ্ছে।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য