স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ মার্চ : মাঝরাতে ভাড়াটিয়ার ঘরে প্রবেশ করে ৭ থেকে ৮ জন ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ মালিকের বিরুদ্ধে। ঘটনা রাজধানীর ইন্দ্রনগর স্থিত হরিজন কলোনি সংলগ্ন এলাকায়। হেল্পলাইন নম্বরে সহযোগিতা চেয়ে রক্ষা পেলেন ভাড়াটিয়া তরুণীরা। পুলিশ গিয়ে অভিযুক্ত মালিক সঞ্জীব ঘোষকে আটক করে থানায় নিয়ে আসে। উদ্ধার করা হয় ৭-৮ ছাত্রীকে। খবর পেয়ে শনিবার সকালে পূর্ব আগরতলা থানায় ছুটে আসেন তিপরা মথার মহিলার ও যুব সংগঠনের একটি প্রতিনিধি দল।
তারা প্রতিবাদ জানার অভিযুক্তের বিরুদ্ধে। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার মাঝ রাতে ছাত্রীদের ঘরের দরজা খোলার জন্য ধাক্কাধাক্কি শুরু করে অভিযুক্ত মালিক। দরজা না খোলায় গালিগালাজ এবং কুপ্রস্তাব দিতে শুরু করেন। তারপর পূর্ব আগরতলা মহিলা থানায় ফোন করলে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অভিযুক্তির বিরুদ্ধে পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছে। আজকে প্রতিনিধি দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে অভিযুক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে অবিলম্বে কঠোর শাস্তি ব্যবস্থা করতে হবে।
নাহলে ওয়াই টি এফ এবং টি ডব্লিউ এফ -এর পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ার দেন। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিয়ে দাবি জানান। এবং এই সঞ্জীব ঘোষের বাড়িতে যেন আগামী দিন আর কেউ ঘর ভাড়া না থাকতে পারে সেই ব্যবস্থা করার জন্য। এদিকে পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। অভিযুক্ত দোষে হলে তার বিরুদ্ধে অবশ্যই কঠোর শাস্তি ব্যবস্থা করা হবে। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে।

