Wednesday, March 11, 2026
বাড়িবিশ্ব সংবাদদুবাই বিমানবন্দরে ড্রোন হানা, এক ভারতীয়-সহ চারজন আহত

দুবাই বিমানবন্দরে ড্রোন হানা, এক ভারতীয়-সহ চারজন আহত

দুবাই ও নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.) : দুবাই বিমানবন্দরে ইরানের ড্রোন হামলার জেরে এক ভারতীয়-সহ চার যাত্রী আহত হয়েছেন। বিমানবন্দর সূত্রের খবর, বুধবার আন্তর্জাতিক ওই বিমানবন্দরে দু’টি ড্রোন হামলা হয়। বিমানবন্দরে থাকা নিরাপত্তারক্ষীরা তা দেখতে পেয়ে ড্রোনগুলিকে গুলি করে নিষ্ক্রিয় করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এ দিনের ঘটনায় এক ভারতীয় নাগরিক জখম হয়েছেন। এ ছাড়াও ঘানার দুই নাগরিক এবং বাংলাদেশের এক নাগরিক সামান্য আঘাত পেয়েছেন।

দুবাইয়ের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোন হামলা হয়, যার ফলে ঘানার দুই নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিক সামান্য আহত হয়েছেন। এছাড়াও একজন ভারতীয় নাগরিক অল্প-বিস্তর আহত হয়েছেন। বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য