স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ মার্চ : বিলোনিয়ার যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার তিন পরিযায়ী শ্রমিক সহ চারজন। ঘটনার বিবরণে বিলোনিয়া থানার ওসি জানান, চিত্তামারা মা কালী ইটভাট্টায় ভক্ত দাস নামে এক শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় বিলোনিয়া থানার পুলিশ শনিবার গভীর রাতে চারজনকে গ্রেফতার করেছে। ধৃতদের বাড়ি ঝাড়খন্ডে।
তারা একই ইট ভাট্টায় শ্রমিক হিসেবে হিসেবে কাজ করে আসছে। গত ৫ মার্চ ইট ভাট্টার মধ্যে মজুরি নিয়ে শ্রমিকদের মধ্যে একটি মারপিটের ঘটনা সংঘটিত হয়। পরবর্তী সময় বাড়ি ফিরে আসার পর মাঝ রাতে অসুস্থ হয়ে পড়ে ভক্ত দাস। সাথে সাথে স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যার নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন ভক্ত দাস। মাঝরাতে পরিবারের পক্ষ থেকে একটি মামলা হয় বিলোনিয়া থানায়।
বিলোনিয়া থানার পুলিশ খুনের মামলা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের জিজ্ঞাসাবাদ চালিয়ে অজয় উড়াং, রাম লালু উড়াং, বুদ্ধ তুকু, বাসুদেব দাস নামে চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা স্বীকার করেছে সেদিন ভক্ত দাসকে তারা লাঠি দিয়ে মারধর করেছে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়েছে। তিনি আরো জানিয়েছেন মৃত যুবকের বাড়ি পি আর বাড়ি থানাধীন এলাকায়।

