Monday, March 9, 2026
বাড়িরাজ্যরাজ্যের উন্নয়নে সরকার বদ্ধপরিকর : বিজেপি

রাজ্যের উন্নয়নে সরকার বদ্ধপরিকর : বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৮ মার্চ :  বিজেপি পরিচালিত প্রথম সরকার প্রতিষ্ঠা অষ্টম বর্ষে সরকারের কাজকর্মের প্রতিফলন সর্বত্রই পড়েছে। অন্ত্যোদয় মানুষের কাছে পৌঁছে যাওয়ার সরকারের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ চলছে। বিগত বামফ্রন্ট সরকারের ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার পরও বিজেপি সরকার অর্থনৈতিক শৃঙ্খলা আনার জন্য কাজ করছে। অভূতপূর্ব সাফল্য অর্জন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আজকের দিনে। পরিকাঠামো উন্নয়ন সহ বহুমুখী প্রকল্পের বাস্তবায়ন সম্ভব হয়েছে। সরকারি কাজে স্বচ্ছতা এসেছে। ইগভর্নেন্স পঞ্চায়েত অবধি নিয়ে যাওয়ার পাশাপাশি জনগণের স্বার্থে, সমাজে পরিবর্তন আনতে কাজ করছে সরকার।

রবিবার দুপুরে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন মুখ্য প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, ভিশন ডকুমেন্ট ছিল তাতে সপ্তম বেতন কমিশন সুযোগ দেওয়া হবে তার বাস্তবায়ন হয়েছে। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ করা হয়েছে। প্রতিশ্রুতি ছিল তা অক্ষরে অক্ষরে পূরণ করা হয়েছে। ডিএ এবং ডিআর ফারাক মিটিয়ে দেওয়া হচ্ছে। ব্যবধান ঘুছিয়ে আনার চেষ্টা করছে সরকার। সিপিআইএম সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর চিট ফান্ড নিয়ে বক্তব্যের জবাবে তিনি বলেন, পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার রোজভ্যালির প্রশংসা করেন। রোজভ্যালির আয়োজনে গেছেন। বামফ্রন্ট সরকারের একজন মন্ত্রী ছিলেন তিনি রোজভ্যালির এজেন্ট ছিলেন, বামফ্রন্ট সরকারের লোকজন এখন আছে তারা ভুলে যাননি। হয়তো জিতেন্দ্র চৌধুরী চান নতুন করে আবার চর্চা হোক, এটা চান বলে জানান নবেন্দু ভট্টাচার্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য