স্যন্দন ডিজিটেল ডেস্ক ৮ মার্চ : যুদ্ধের আগুনে দাউদাউ করে পুড়ছে তেহরান। ইরানের রাজধানীর জ্বালানি তেলের পাঁচটি ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। এর জেরে শহরের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে বিধ্বংসী আগুন। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জন ট্যাঙ্কার চালক-সহ চার জনের মৃত্যুর খবর মিলেছে। ইরানের জ্বালানি তেলের রাষ্ট্রীয় সংস্থা ন্যাশনাল ইরানিয়ান অয়েল প্রোডাক্টস ডিস্ট্রিবিউশন কোম্পানি এই তথ্য দিয়েছে। সামনে এসেছে ভয়াবহ ভিডিও। এদিকে অভিযোগ, দেশটির পানীয় জলের পরিশোধনাগারেও টার্গেট করছে শত্রুপক্ষ। অর্থাৎ, হাতে মারার পাশাপাশি ইরানকে ভাতে (এক্ষেত্রে তেষ্টায়) মারার পাশাপাশি কৌশল নিয়েছে আমেরিকা ও ইজরায়েল।
বেছে বেছে তেলের ডিপোতে হামলা ইজরায়েলের, পুড়ছে তেহরান, ভিডিও দেখে আতঙ্কে বিশ্ব
সম্পরকিত প্রবন্ধ

