স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ফেব্রুয়ারি : রবিবার সকালে বিশেষ অভিযানে বড়সড় সফলতা পেল আসামের বরাক উপত্যকার বদরপুর রেল পুলিশ। অভিযানে প্রায় ৮০ লক্ষাধিক টাকার সোনার বিস্কুট সহ এক যুবক ধরা পড়ে। পুলিশ দেওঘর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে অভিজিৎ দেবনাথ নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
তার কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচটি সোনার বিস্কুট। রেল পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলোর আনুমানিক বাজার মূল্য ৮০ লক্ষাধিক টাকার হবে।এ কান্ডে ধৃত ব্যক্তির বাড়ি রানীবাজারের হরিচৌধুরী পাড়ায়। বর্তমানে আটক ব্যক্তিকে রেল পুলিশ টানা জেরা চালিয়ে যাচ্ছে।

