স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ফেব্রুয়ারি : ভয়াবহ আগুনে ভষ্মীভূত খরের গাঁদা, অল্পের জন্য রক্ষা পেল রাবার স্মোক হাউজ। ঘটনা খোয়াই হাতকাটা বাজার সংলগ্ন এলাকায়। জানা যায়, শিশুরা দেশলাই নিয়ে খেলার অসতর্কতার জেরে খড়ের গাদায় আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর একটা নাগাদ হাতকাটা বাজার সংলগ্ন এলাকার ব্যবসায়ী পরিতোষ দেবের বাড়িতে শিশুরা খেলা করছিল।
খেলার ছলে মেজ জ্বালাতেই হঠাত্ পাশের খড়ের গাদায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ভয়াবহ রূপ নেয় এবং দাউদাউ করে জ্বলতে শুরু করে। ধোঁয়া দেখে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্রুত খোয়াই দমকল কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খোয়াই দমকল কর্মীদের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় এক ঘণ্টার আপ্রাণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

