স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ফেব্রুয়ারি : গাঁজা পাচারের সময় শেরাওয়ালি বাস থেকে আটক গাঁজা পাচারকারী। আসামে চুরাইবাড়ি চেকপোস্টে আটক হয়েছে অভিযুক্ত বিহারী ব্যক্তি। যাত্রী সেজে দুরপাল্লার বাস দিয়ে বহির্রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে আসামের চুড়াইবাড়ি ওয়াচ পোষ্ট পুলিশের হাতে ধরা পড়ল এই ব্যক্তি। জানা যায়, শনিবার রাতে ত্রিপুরার আগরতলা থেকে গুয়াহাটি গামী AS 10 HC 9909 নম্বরের শেরাওয়ালি সুপার বাস যাত্রী নিয়ে চুরাইবাড়িতে পৌছালে গাড়িটিতে যথারীতি দলবল নিয়ে তল্লাশি চালায় গেট ইনচার্জ নিরঞ্জন দাস।
এতে এক যাত্রীর পিটু ব্যাগ থেকে ২কেজি ৭০ গ্রাম গুকনো গাঁজা উদ্ধার হয়। পরে পাচারকারিকে আটক করে পুলিশ। ধৃতের নাম রবিশংকর সিং। বয়স ৪৭ বছর। বাড়ি পশ্চিম দিল্লীর মধু বিহারে। বাজেয়াপ্ত গাঁজার কালোবাজারী মুল্য অনুমানিক চল্লিশ হাজার টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে। ধৃতকে রবিবার দুপুরে জেলা সিজেএম আদালতে তোলা হয় বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক ধারণা তার সাথে ত্রিপুরার একটি বড় চক্র জড়িত রয়েছে। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে। এবং ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়েও সংশয়ের দানা বাঁধতে শুরু করেছে আসাম পুলিশের মনে।

