স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ফেব্রুয়ারি : মধুপুর থানার অন্তর্গত কৈয়াডেপা সীমান্ত এলাকা থেকে এক মহিলা সহ সাত জন বাংলাদেশি আটক। ঘটনার বিবরণে জানা যায় কিছু দিন আগেই নোয়াবাড়ির রবীন্দ্র দেববর্মার বাড়িতে আশ্রয় নিয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। উত্তর কৈয়াডেপার বাসিন্দা রত্না দাসের সহযোগিতায় বাংলাদেশিরা সীমান্তপাড়ে আসে বলে অভিযোগ।
বাংলাদেশী অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছে রবিউল কাজী, বাংলাদেশ খুলনা জেলা, আব্দুল ঝুম্মাদার, ফিরোজপুর জেলা, আব্দুল মান্নান, খুলনা জেলা, আরাফাত মালিক, খুলনা জেলা, খুলনা জেলা, এছাড়া বাকী দুজন নাবালক এবং একজন মহিলা ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ। আরো গুরুতর অভিযোগ এক বাংলাদেশি মহিলাকে ধর্ষণ করা হয় উত্তর কৈয়াডেপার বাসিন্দা রতন দাসে বাড়িতে। যাইহোক বি এস এফ তাদের আটক করে মধুপুর থানার হাতে তুলে দেয়।

