স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : সুশাসন জামানায় জমি মাফিয়া রাজ চলছে রাজ্যে। অলিগলি সর্বত্রে গজে উঠেছে জমি মাফিয়া। রাষ্ট্রবাদী দলের দোহাই দিয়ে দলীয় কার্যালয় এবং কিছু ক্লাব থেকে মানুষকে শোষণ করে চলেছে কুখ্যাত জমি মাফিয়ারা। তাদের কারণে দিশেহারা সাধারণ মানুষ। গত এক মাসে জমি মাফিয়া গিরি করে শাসক দলের নাম খারাপ করেছেন মন্ডল সভাপতি এবং এক বুথ সভাপতি এবং তার ছেলে। এবার নবজিৎ সরকার নামে এক জমি মাফিয়াকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। সেও শাসক দলের বড় মাপের রাষ্ট্রবাদী নেতা।
তার বাড়ি নন্দননগর এলাকায়। এলাকার বাসিন্দা মনোরঞ্জন দেবনাথ জানান তিনি নিজ বাড়িতে বৃহস্পতিবার জেসিবি দিয়ে মাটি কাটছিলেন। সেই সময় নবজিৎ সরকার তার বাড়িতে উপস্থিত হয়ে নগদ দুই লক্ষ্য টাকা দাবি করে। অন্যথায় মাটি কাটা যাবে না বলে হুমকি দেয়। মনোরঞ্জন দেবনাথ প্রতীবাদ জানালে অভিযুক্ত নবজিৎ সরকার মনোরঞ্জন দেবনাথকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই ঘটনার পর আক্রান্ত মনোরঞ্জন দেবনাথ এনসিসি থানায় অভিযুক্ত নবজিৎ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। থানায় মামলা দায়ের করার পর পুলিশ নবজিৎ সরকারকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃত নবজিৎ সরকারকে আদালতে সোপর্দ করে পুলিশ। সুশাসন জামানা এবং ডাবল ইঞ্জিন সরকারকে কালিমা লিপ্ত করছে জমি মাফিয়াদের দুঃশাসন। তাদের নৈরাজ্যে মানুষ অতিষ্ঠ।

