Friday, February 13, 2026
বাড়িরাজ্যলোক ভবন অভিযানকে সামনে রেখে কংগ্রেসের বৈঠক

লোক ভবন অভিযানকে সামনে রেখে কংগ্রেসের বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : শুক্রবার সকালে মনরেগা বাঁচাও কর্মসূচিকে সামনে রেখে খোয়াই কংগ্রেস ভবনে যান প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক কার্তিক দেবনাথ, ত্রিপুরা আদিবাসী কংগ্রেসের রাজ্য কমিটির চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া সহ অন্যান্যরা।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, নতুন আইনের মাধ্যমে গ্রামীন অর্থনীতিকে ভেঙে চুরমার করার প্রয়াস করছে সরকার। এর ফলে গ্রামীণ সাধারন মানুষকে ভুগতে হবে। আবারো নতুন করে ১২৫ দিনের কাজের প্রতিশ্রুতি দিয়ে এক ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে সরকার। এর বিরুদ্ধে একেবারে ব্লক স্তর থেকে জাতীয় স্তর পর্যন্ত প্রতিবাদে নেমেছে কংগ্রেস দল। আগামী ১৭ ফেব্রুয়ারি লোক ভবন অভিযান করা হবে। অভিযানে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য