স্যন্দন ডিজিটেল ডেস্ক ০৭ ফেব্রুয়ারি : তেলিয়ামুড়া মহকুমায় ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নের যুক্ত হতে চলেছে এক নতুন পালক। করইলং স্থিত তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গনে নির্মিত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি ইনডোর স্টেডিয়াম।
বর্তমানে এই স্টেডিয়ামের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। শনিবার এই স্টেডিয়ামের নির্মাণ কাজ পরিদর্শনে আসেন রাজ্য সরকারের নীরা ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়। সঙ্গে ছিলেন তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপারসন রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ অন্যান্য পদাধিকারীরা। পরিদর্শনকালে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন এই স্টেডিয়াম নির্মানের ফলে উপকৃত হবে তেলিয়ামুড়া ও খোয়াই মহকুমার খেলোয়ারেরা।

