Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যছাত্র মৃত্যুর ঘটনায় এস এফ আই -এর ডেপুটেশন

ছাত্র মৃত্যুর ঘটনায় এস এফ আই -এর ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জানুয়ারি :মন্ডল নেতা দুলাল সূত্রধরের কারণে মৃত্যু হওয়া নাবালকে বিচার চেয়ে মেলাঘর থানার দারস্থ হল এস এফ আই। মৃত ছাত্রের মেলাঘর পদ্মা ডেপা এলাকায়। অভিযুক্ত মেলাঘর কাষ্ঠ শিল্প সমবায় সমিতির চেয়ারম্যান। আবার মেলাঘর বিবেকানন্দ ক্লাবের সম্পাদক। মঙ্গলবার তার কাছে মেলাঘর পদ্মাডেপার প্রদীপ সাহা নামে এক ব্যক্তি তার ১৩ বছরের নয়ন সাহা নামে ছেলের বিরুদ্ধে নালিশ করেছিলেন।

আর সে নালিশের কথা শুনে দুলাল সূত্রধর নয়ন সাহাকে মারধর করেন। দুলাল সূত্রধরের এই শাসনের অপমান সহ্য করতে না পেরে নয়ন সাহা অভিমানে নিজ শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। ঘটনার পর শুক্রবার এসএফআইয়ের পক্ষ থেকে মেলাঘর থানায় ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলের সদস্যরা জানান, বর্তমানে যা চলছে তা সভ্যতার লজ্জা। ধর্মনগরে ডেলিভারি বয়ের মৃত্যুর পর মেলাঘরে এই ঘটনা সংঘটিত হয়েছে। অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলে মেলাঘর থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য