স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জানুয়ারি :সোমবার ১৯ জানুয়ারি ৪৮ তম ককবরক দিবস। ককবরক দিবসকে সামনে রেখে এদিন আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করে জনজাতি ছাত্রছাত্রীরা রোমান হরফ সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি জানায়। জনজাতি ছাত্র সংগঠন টিএসএফ ও টিআইএসএফ-এর কর্মীরা মিছিলে যোগ দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।বিক্ষোভকারীদের বক্তব্য তাদের দাবি ককবরক ভাষার রোমান হরফ সরকারি স্বীকৃতি দিতে হবে।
তারা দাবি করেন সরকার রোমান হরফ চালু করতে ব্যর্থ। এই দাবিকে চাপিয়ে রেখে এগোচ্ছে সরকার। তাই আজকে ককবরক ভাষা দিবস থেকে জোরালো দাবি তোলা হয়েছে রোমান হরফের দাবি সরকারকে মেনে নিতে হবে। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পোস্ট অফিস চৌমহনি এলাকায় আসতেই পুলিশ নিরাপত্তা জনিত কারণে মিছিলটি আটকে দেয়। তারপর বিক্ষোভকারীদের আটক করে অরুন্ধতীনগর পুলিশ লাইন মাঠে নিয়ে যায়।

