স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ জানুয়ারি : বিদ্যালয়ে ঢুকে কর্তব্যরত শিক্ষককে প্রানে মারার হুমকি দিল বিজেপি শাসিত এক পঞ্চায়েত সদস্য। ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদে মিছিল সংগঠিত করল এসএফআই। অভিযোগ, সোনামুড়া মহকুমার চন্দ্রা বাড়ি জেবি স্কুলে ভাঙচুর চালায় বিজেপি পরিচালিত পঞ্চায়েতের এক সদস্য প্রকাশ্যে কর্তব্যরত শিক্ষককে শেয়ার তুলে প্রাণনাশের হুমকি দেন সেই পঞ্চায়েত সদস্য। বিষয়টি গোটা শিক্ষক সমাজের কাছে লজ্জার হয়ে দাঁড়িয়েছে।
প্রকাশ্যে স্কুলের ভেতর ঢুকে এভাবে কর্তব্যরত শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অর্থই হচ্ছে আজ শিক্ষক সমাজ নিরাপত্তাহীন। কিন্তু প্রতিবাদ করা তো দুরস্ত, বদলির ভয়ে মুখ খুলতে চাইছে না কোন শিক্ষকই। প্রতিবাদে মাঠে নামলো এসএফআইয়ের সোনামুড়া বিভাগীয় কমিটি। বুধবার মিছিল সংগঠিত করল এসএফআই। এসএফআইয়ের প্রতিনিধিরা সেই পঞ্চায়েত মেম্বারকে অপদার্থ মেম্বার বলল। তারা অভিযুক্ত সেই পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানায়। ঘটনার ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও কোন মামলা করা হয়নি। সোনামুড়া থানার পুলিশ ও পিঠে ঘুমে আচ্ছন্ন।

