Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যবরখাস্ত হয়ে প্রতিবাদে শামিল হাঁপানিয়া হাসপাতালের প্রায় দেড় শতাধিক রোগী পরিচারিকা

বরখাস্ত হয়ে প্রতিবাদে শামিল হাঁপানিয়া হাসপাতালের প্রায় দেড় শতাধিক রোগী পরিচারিকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জানুয়ারি :  সিকিউরিটি গার্ড দিয়ে মৌখিকভাবে চাকরি থেকে বরখাস্ত হল রাজ্যের স্বনামধন্য হাঁপানিয়া হাসপাতালের প্রায় দেড় শতাধিক রোগী পরিচারিকা। এরই প্রতিবাদে এবং পুনঃরায় কাজের দাবিতে ত্রিপুরা মেডিক্যাল কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন রোগী পরিচারিকাদের। আন্দোলনরত রোগী পরিচারিকারা জানান তারা দীর্ঘ ২২ বছর ধরে ত্রিপুরা মেডিক্যাল কলেজে রোগী পরিচারিকা হিসাবে কাজ করে আসছেন। মূলত তারা রোগীর পরিবারের কাছ থেকে অর্থ নিয়ে রোগীর দেখা শুনা করে থাকে। দুই মাস পূর্বে বিনা নোটিশে তাদের ত্রিপুরা মেডিক্যাল কলেজে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। তারপর থেকে তারা কর্মহীন হয়ে পরেন।

কাজের দাবিতে তারা অনেকের কাছে ছুটে গেছেন, আশ্বাসও মিলেছে। কিন্তু এখনো তাদের কাজের ব্যবস্থা হয় নি। এই অবস্থায় তাদের সংসার চালানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তারা মোট ১৪০ জন রয়েছেন। বাধ্য হয়ে এইদিন তারা ত্রিপুরা মেডিক্যাল কলেজের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের দাবি তাদেরকে পুনঃরায় আগের ন্যায় কাজ করার সুযোগ করে দেওয়া হোক, তাহলে তারা আন্দোলন প্রত্যাহার করে নেবে। তবে যতদূর জানা যায়, দীর্ঘদিন ধরে তারা হাসপাতালে পরিষেবা দিয়ে আসছিল। তাদের নাম গোত্র হাসপাতালের তালিকায় না থাকলেও রোগী এবং রোগীর পরিবারের লোকজনেরা ভাবতেন তারা হাসপাতালে কর্মী। অথচ তাদের অনিয়মিত চাকুরীর কোন নিশ্চয়তা ছিল না। বর্তমানে তারা জীবনের মাঝ বয়সী হয়ে চাকরি থেকে বরখাস্ত। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আন্দোলনকারী মহিলারা করজোড়ে নিয়োগের দাবি জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য