Thursday, February 5, 2026
বাড়িরাজ্যকবরস্থানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানোর পরিকল্পনা নিয়ে স্থানীয়রা অসন্তোষ, ছুটে গেলেন মেয়র

কবরস্থানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানোর পরিকল্পনা নিয়ে স্থানীয়রা অসন্তোষ, ছুটে গেলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ নভেম্বর :রাজধানীর ইন্দ্রনগর স্থিত কবরখলার একটা অংশে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। কিন্তু এর সাথে জড়িয়ে আছে স্থানীয়দের আবেগ। কারণ যে জায়গাটি নিগম চাইছে, সেটা কবরস্থানের একটা অংশ। বিগত দিনে বহু মানুষকে এই জায়গায় কবর দেওয়া হয়েছে। এ বিষয় নিয়ে নিগমের সাথে সমস্যা সৃষ্টি হয়েছে এলাকার সংখ্যালঘু অংশের মানুষের।

জটিলতা গত কয়েকদিন ধরেই সৃষ্টি হয়ে থাকাতে বৃহস্পতিবার এলাকায় ছুটে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি কথা বলেন, এলাকাবাসীর সঙ্গে। তিনি বলেন পুর নিগমের ৭ নং এবং ৮ নং ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক মানুষ পানীয় জলের সমস্যায় ভুগছে। তাদের সমস্যার কথা চিন্তা করে নিগম কর্তৃপক্ষ চাইছে জমিটি লিজে নিয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করার। তাহলে এলাকার পাঁচ শতাধিক মানুষের জলের সমস্যা সমাধান হবে। নিগম কর্তৃপক্ষ এর জন্য এলাকাবাসীকে জোর করতে পারে না। কিন্তু এলাকাবাসীর জন্য পানীয় জলের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়ার কথা বলছে নিগম। এদিন মেয়রের সাথে পরিদর্শনে ছিলেন নিগমের আধিকারিকরা এবং ৮ নং ওয়ার্ডের কর্পোরেটর চম্পা সেন সরকার সহ এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য