Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যসাত দফা দাবিতে বামেদের ডেপুটেশন

সাত দফা দাবিতে বামেদের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ অক্টোবর : গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিও ট্যাগিং-এর ক্ষেত্রে বৈষম্য বন্ধ করা সহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটি। গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিও ট্যাগিং-এর ক্ষেত্রে বৈষম্য বন্ধ করা, রেগায় কাজ ২০০ দিন প্রদান, রেগার মজুরি ৩৪০ টাকা করা সহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এইদিন ডেপুটেশন প্রদান করা হয়।

ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে এইদিন রাজধানীর মেলারমাঠ থেকে এক মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশান প্রদান করে। সংগঠনের নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ৭ দাফ দাবি গুলি তুলে ধরেন। পাশাপাশি জানান ২৮, ২৯ ও ৩০ অক্টোবর এই তিন দিনে রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসকের নিকট অনুরুপ ভাবে গণ ডেপুটেশন প্রদান করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য