Saturday, March 14, 2026
বাড়িরাজ্যকয়েদিকে জেল হেফাজতে পাঠালো আদালত

কয়েদিকে জেল হেফাজতে পাঠালো আদালত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ অক্টোবর : ধর্মনগর সাব-জেল পলায়ন কাণ্ডে গ্রেফতার হওয়া কয়েদি রহিম আলীকে তিন দিনের পুলিশ রিমান্ড শেষে সোমবার ফের আদালতে তোলা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের পর আদালতের নির্দেশে তাকে পুনরায় ১৬ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, দুর্গাপূজার নবমীর ভোরে কালিকাপুর স্থিত ধর্মনগর সাব-জেল থেকে মোট ছয়জন সাজাপ্রাপ্ত আসামী পলায়ন করে।

ঘটনার পরপরই নড়েচড়ে বসে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। এখন পর্যন্ত পুলিশ আব্দুল পাত্তা, নারায়ণ দত্ত ও রহিম আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে,তবে এখনো তিনজন আসামী পলাতক রয়েছে।পলাতক আসামীদের ধরতে জোরদার তল্লাশি অভিযান চলছে। এদিকে, সাব-জেলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে ছয়জন জেল কর্মীকে। কিন্তু এই বরখাস্ত নিয়েও প্রশ্ন উঠছে জনমনে, যে এত বড় বড় অপরাধীরা পালিয়ে যাওয়ার পেছনে যাদের গাফিলতি ছিল তাদেরজন্য শুধু এইটুকু শাস্তিই কি যথেষ্ট ?  সরকার পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস জানান,সোমবার আদালতে রহিম আলীর পাশাপাশি একই মামলায় অভিযুক্ত হানু মিয়াকেও তোলা হয়। আদালতের নির্দেশে হানু মিয়াকে তিন দিনের জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের উপর যে ধারাগুলি রয়েছে সেগুলি হল -U/S-121(2)/262/118(1)/132/324(4)/109/61/(2)/301(2)/3(5) BNS  edded section 143/(1)(F)/249 BNS । তিনি আরও জানান, রহিম আলী সহ আব্দুল পাতা এবং নারায়ন দত্তকেও আগামী ১৬ অক্টোবর এক সঙ্গে আদালতে পেশ করা হবে বলে জানান সরকার পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য