স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ সেপ্টেম্বর : বৃহস্পতিবার দশমী ঘাটের প্রতিমা নিরঞ্জন স্থল পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন মেয়র ইন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ নিগমের প্রশাসনিক আধিকারিকরা। মেয়র দীপক মজুমদার জানিয়েছেন যে সমস্ত ক্লাব এখানে প্রতিমা নিরঞ্জনের জন্য আসেন তাদের যাতে কোনরকম সমস্যার মুখে পড়তে না হয় সেই দিকটি মাথায় রেখেই তিনি পরিদর্শনে আসেন।
বিশেষ করে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আগরতলা পুর নিগম প্রতিমা নিরঞ্জন এর ক্ষেত্রে দশমিক ঘাট এলাকায় একটা বিশেষ ব্যবস্থা করেছে। প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে পূরনিগমের পক্ষ থেকে আধুনিক ব্যবস্থাপনা প্রদান করা হয়ে আসছে গত কয়েক বছর ধরে। যে সমস্ত ক্লাব প্রতিমা নিরঞ্জন এর জন্য এখানে আসবেন তারা কোন ধরনের শব্দবর্ধক যন্ত্র ভেতরে প্রবেশ করাতে পারবে না। এখানে থাকবে বিপর্যয় মোকাবেলা সংক্রান্ত কর্মীরা। পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা হবে এখানে। মূর্তি ভাসানের ক্ষেত্রে যাতে কোনরকম সমস্যা না হয়, এর জন্য অতিরিক্ত ১০০ কর্মী নিয়োগ করা হবে।

