Thursday, February 5, 2026
বাড়িখেলাপদকের জন্য নয়, নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য যোগা ও খেলাধুলা প্রয়োজন...

পদকের জন্য নয়, নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য যোগা ও খেলাধুলা প্রয়োজন : বিপ্লব কুমার দেব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট : পশ্চিম জেলার জেলা শাসকের উদ্যোগে ওএনজিসি কেন্দ্রীয় বিদ্যালয় মাঠে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয়। প্রদিপ প্রজ্জলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানি সরকার, জিমন্যাস্ট দীপা কর্মকার, ওএনজির অ্যাসেট ম্যানেজার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন পদকের জন্য নয় নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রতিদিন কম করে এক ঘণ্টা যোগা কিংবা খেলাধুলা করা প্রয়োজন।

 ইচ্ছা থাকলে সময় কোন বিষয় নয়। দিনের যে কোন সময় যোগা কিংবা খেলা ধুলা করা যায়। সাংসদ বিপ্লব কুমার দেব এইদিন সকলের প্রতি আহ্বান জানান দিনে কম করে এক ঘণ্টা সময় খেলা ধুলা করার জন্য।১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু খেলাধুলা থাকলেও ছিল না স্বচ্ছতা। ক্রীড়া ক্ষেত্রে স্বচ্ছতার জন্য প্রধানমন্ত্রী প্রথম বিল নিয়ে এসেছেন বলে জানান সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি আরও বলেন এইবার সংসদে স্পোর্টস বিল পাশ করার ক্ষেত্রে বিরোধীরা বারে বারে বাধা দান করেছে। কিন্তু তারপরও এই বিল পাশ করানো হয়েছে।সাংসদ বিপ্লব কুমার দেব এইদিন দাবি করেন এনডিএ সরকার প্রতিষ্ঠার পর দেশে ক্রীড়া ক্ষেত্রে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এইদিন জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে ওএনজিসি কেন্দ্রীয় বিদ্যালয় মাঠে বিভিন্ন ইভেন্টে খেলা ধুলার আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য