Thursday, October 29, 2026
বাড়ি রাজ্য বাংলাদেশের অস্ত্র পাচারকারী গ্রেফতার মহারানীতে, উদ্ধার দুই শতাধিক তাজা গুলি

বাংলাদেশের অস্ত্র পাচারকারী গ্রেফতার মহারানীতে, উদ্ধার দুই শতাধিক তাজা গুলি

বাংলাদেশের অস্ত্র পাচারকারী গ্রেফতার মহারানীতে, উদ্ধার দুই শতাধিক তাজা গুলি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ অক্টোবর : রাজ্যে পুর ভোটের নির্ঘণ্ট ঘোষণার পাক মুহুর্তে বৃহস্পতিবার সকালে উদয়পুর মহকুমা মহারানী এলাকা থেকে ২০০টি তাজা গুলি সহ এক বাংলাদেশী আটক হয়েছে। গোপন সূত্রের খবরে ভিত্তিতে পুলিশ সকালবেলা আটটার সময় মহারানী ফাঁড়ির কাছে টি আর ০১ সি ৩২৩৮ নম্বরে একটি ম্যাক্স গাড়ি আটক করে। গাড়িটি উদয়পুর থেকে গন্ডাছড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। গাড়ির মধ্যে ছিলেন অভিযুক্ত। তাকে আটক করার পর তল্লাশি চালিয়ে পুলিশ তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়। এদিন তল্লাশির সময় উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবযানী রায়।

অভিযুক্ত বিমল চাকমার কাছ থেকে পুলিশ বাংলাদেশের একটি পরিচয় পত্র উদ্ধার করতে সক্ষম হয়। যার মধ্যে লেখা ছিল তার নাম বিমল চাকমা। বাবার নাম ভুবন্টু চাকমা। বাড়ি খাগড়াছড়ি শান্তি টিলা পাড়া এলাকায়। পুলিশ প্রাথমিক সূত্রে জানতে পারে অভিযুক্ত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সন্তু গ্রুপের অস্ত্রপাচারকারী। প্রত্যুত্তর চাকমা এবং সমাজপ্রিয় চাকমা জুম্ম লিবারেশন আর্মির ডেপুটি ফিল্ড কমান্ডার এবং সন্তু লারমার নাতি জ্যোতিষ্মান চাকমা 'বুলবুল'-এর অধীনে কাজ করে। পুলিশ প্রাথমিকভাবে অনেক কিছুই আঁচ করতে পারছে। কিন্তু সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাইছে না তদন্তের স্বার্থে। যতদূর জানা যায়, একাধিক নাম গোত্র পুলিশের কাছে এসেছে। বাকিদের ধরপাকড় করতে পুলিশ সব ধরনের চেষ্টা শুরু করেছে। ধৃত বিমল চাকমার বিরুদ্ধে অস্ত্র আইন অনুযায়ী মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তবে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগে এইভাবে অস্ত্র পাচার রীতিমতো আতঙ্ক তৈরি করছে সাধারণ মানুষের মনে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha