Saturday, October 3, 2026
বাড়ি রাজ্য দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সম্প্রতি ও মতবিনিময় সভা একই সাথে চুরি যাওয়া ২০ মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন

দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সম্প্রতি ও মতবিনিময় সভা একই সাথে চুরি যাওয়া ২০ মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন

দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সম্প্রতি ও মতবিনিময় সভা একই সাথে চুরি যাওয়া ২০ মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৩ অক্টোবর  আগরতলা :- আসন্ন দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আমতলী থানার উদ্যোগে সম্প্রতি এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে উদ্ধার হওয়া চুরি যাওয়া ২০টি মোবাইল ফোন যাচাই-বাছাইয়ের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে দুর্গাপূজাকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সমন্বয় নিয়ে আলোচনা হয়। পূজার দিনগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জী, দ্বিতীয় অফিসার অজিত চাকমা, প্রাক্তন পুলিশ ডিএসপি রাজেন্দ্র প্রসাদ দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন TSR, BSF ও CRPF-এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, এলাকার বিশিষ্ট সমাজসেবক-সমাজসেবিকা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ায় পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত সাধারণ মানুষ। দুর্গাপূজাকে সামনে রেখে পুলিশ-প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বার্তাও উঠে আসে সভায়।

এদিকে এক ক্লাব কর্মকর্তা আলোচনা সভায় একটি বিষয় সকলের উদ্দেশ্যে আহ্বান রাখেন রাত যত বাড়ে তখন নেশাগ্রস্ত অবস্থায় সেই বাইকগুলো অনেক ধরনের দুর্ঘটনা ঘটায়। ওদের তো বটেই, যারা দর্শনার্থী হিসেবে দেখতে যায় তাদেরও সেরকম ঘটনা ঘটে।

শারদীয় উৎসবে সবাই আনন্দ করি। এবং সব কাজেই তাদের দায়িত্ব নিয়ে সেই পূজার পরে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। শুধু প্রশাসনের উপর জোর দিলেই চলবে না। আপনার, আমার, আমি আমার দায়িত্বে, সেই দায়িত্বটুকু সবাইকে রাখতে হবে।

আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত অধিকারী রানা চ্যাটার্জী জানান আজকে আমাদের এখানে থানার অন্তর্গত যতগুলি ক্লাব আছে যারা দুর্গোৎসব করছেন এবার 2026, তাদের সবাইকে নিয়ে তাদের প্রতিনিধিদের নিয়ে আজকে আমরা এখানে একটি আলোচনা সভার আয়োজন করেছি। একটি মিটিং আয়োজন করেছিলাম। সেখানে এলাকার বিশিষ্ট ব্যক্তিগণরাও এখানে উপস্থিত ছিলেন।


তো এখানে জাস্ট দুর্গাপূজা কিভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন নিয়মাবলী যা আছে আমাদের প্রশাসনের তরফ থেকে, তা আমরা তাদের সঙ্গে শেয়ার করেছি।

এবং তারাও সহমত হয়েছে যে সমস্ত নিয়ম অনুযায়ী তারা পালন করবে এবং প্রশাসনকে সম্পূর্ণভাবে সহায়তা করবে। যাতে এখানে দুর্গাপূজা সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

যা যা আমরা সিদ্ধান্ত  নিয়েছি আজকে, সমস্ত এই গুলি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো। এবং আমরা আশা রাখি আমতলী থানার অন্তর্গত এবার দুর্গাপূজা খুবই শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হবে এবং সবাই উপভোগ করবে।


ক্লাবগুলো থেকে অনেক বিভিন্ন ধরনের প্রস্তাব এসেছে। তা আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে জানিয়ে দেব। এবং মহামান্য আদালত, হাইকোর্টের যা নির্দেশ আছে সাউন্ড সিস্টেম সম্বন্ধে, তাও আমরা তাদের সঙ্গে শেয়ার করেছি। সবাই সহমত  হয়েছে যে আদালতের নির্দেশ, সাউন্ড পলিউশন সম্বন্ধে যা আছে, সবাই তা পালন করবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha