Sunday, September 20, 2026
বাড়ি জাতীয় কুকি-জো কাউন্সিলের হুঁশিয়ারি ; আবারও পূর্ণমাত্রার সংঘাতের দিকে এগোতে পারে মণিপুর

কুকি-জো কাউন্সিলের হুঁশিয়ারি ; আবারও পূর্ণমাত্রার সংঘাতের দিকে এগোতে পারে মণিপুর

কুকি-জো কাউন্সিলের হুঁশিয়ারি ;  আবারও পূর্ণমাত্রার সংঘাতের দিকে এগোতে পারে মণিপুর

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ সেপ্টেম্বর : মণিপুরে চার বেসামরিক নাগরিকের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে কুকি-জো কাউন্সিল সোমবার হুঁশিয়ারি দিয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলির লাগাতার তৎপরতা সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এই পরিস্থিতি মণিপুরকে ফের পূর্ণমাত্রার সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।

রবিবার তামেংলং নোনি জেলার দুটি গ্রামে সন্দেহভাজন সশস্ত্র জঙ্গিদের হামলায় দুই মহিলা-সহ মোট চারজন নিহত হন।

এক বিবৃতিতে কুকি-জো কাউন্সিল তোলেন লংপি গ্রামে হামলা হত্যাকাণ্ডের নিন্দা জানায়। একইসঙ্গে কাউন্সিলের অভিযোগ, ২০২৬ সালের শুরু থেকে মণিপুরে সক্রিয়নাগা সশস্ত্র গোষ্ঠী”- হামলায় কুকি-জো সম্প্রদায়ের ২২ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মহিলা শিশুরাও রয়েছে বলে দাবি করা হয়েছে।

নাগা-কুকি-জো হিংসা বন্ধে অর্থবহ পুনর্মিলন সংলাপের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক নাগরিক সমাজের নেতাদেরস্পষ্ট অনীহা”-রও তীব্র সমালোচনা করেছে কাউন্সিল।

কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে এবং মণিপুরে সশস্ত্র জঙ্গিদের দায়মুক্তভাবে কাজ করার সুযোগ দেওয়া যাবে না। সশস্ত্র গোষ্ঠীগুলির লাগাতার তৎপরতা সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এবং মণিপুরকে ফের পূর্ণমাত্রার সংঘাতের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করছে।

তিন কুকি বিধায়কও এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। সাইতু কেন্দ্রের বিধায়ক হাওখোলেট কিপগেন বলেন, প্রত্যেক নাগরিকের সন্ত্রাসমুক্ত পরিবেশে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অবিচ্ছেদ্য অধিকার রয়েছে।

বিধায়ক লেতজামাং হাওকিপ নিরাপত্তা বাহিনীকে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করার পাশাপাশি ভবিষ্যতে যাতে আর প্রাণহানি না ঘটে তা নিশ্চিত করার আহ্বান জানান। বিধায়ক কিমনেও হ্যাংশিং এই হত্যাকাণ্ডকেকাপুরুষোচিতবলে অভিহিত করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে উপত্যকাভিত্তিক মেইতেই এবং পাহাড়ভিত্তিক কুকি সম্প্রদায়ের মধ্যে যে জাতিগত সংঘাত শুরু হয়েছিল, তাতে এখনও পর্যন্ত অন্তত ৩০৬ জনের মৃত্যু হয়েছে ৪৯ জন নিখোঁজ রয়েছেন এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha