Monday, August 31, 2026
বাড়ি রাজ্য তিন মাস ধরে মুখ থুবড়ে পড়ে আছে বিশালগড় মহকুমা হাসপাতালের এক্সরে মেশিন, উদাসীন দপ্তর

তিন মাস ধরে মুখ থুবড়ে পড়ে আছে বিশালগড় মহকুমা হাসপাতালের এক্সরে মেশিন, উদাসীন দপ্তর

তিন মাস ধরে মুখ থুবড়ে পড়ে আছে বিশালগড় মহকুমা হাসপাতালের এক্সরে মেশিন, উদাসীন দপ্তর

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ আগস্ট : তিন মাস যাবৎ নষ্ট বিশালগড় মহকুমা হাসপাতালে এক্সরে মেশিন। সিপাহীজলা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ মহকুমা হচ্ছে বিশালগড়। এই মহকুমায় প্রায় দু লক্ষ জনগণের বসবাস। মহকুমা স্তরে স্বাস্থ্য পরিসেবার একমাত্র সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বিশালগড় মহকুমা হাসপাতাল। এই হাসপাতালের একমাত্র এক্সরে মেশিনটি বিগত তিন মাস যাবত বন্ধ রয়েছে। ফলে রোজ বিপাকে পড়তে হচ্ছে হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা সাধারণ রোগীদের। বাধ্য হয়ে বাইরে থেকে পকেটের হাজার হাজার টাকা খরচ করে এক্সরে করাতে হচ্ছে। শুনুন হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর বক্তব্য।

 এই বিষয়ে বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা: অরিজিৎ সিনহার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাজ্য সরকারের অধীনে মেডিসিটি নামক একটি সংস্থা সমস্ত চিকিৎসা জনিত যন্ত্রপাতি সাপ্লাই এবং সারাইয়ের দায়িত্বে রয়েছে। গত তিন মাস যাবৎ বিশালগড় মহকুমা হাসপাতালের একমাত্র এক্সরে মেশিনটি বিকল হওয়ার পর থেকে ওই সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। ইতিমধ্যে মেডিসিটি সংস্থার টেকনিক্যাল টিম এসে বেশ কয়েকবার হাসপাতালের এক্সরে মেশিনটি পর্যবেক্ষণ করে জানিয়েছে মেশিনটি সারাই করতে যেই যন্ত্রংশগুলো প্রয়োজন তার জন্য কোম্পানিতে যোগাযোগ করা হলে কোম্পানি থেকে নাকি জানানো হয়েছে এর একটি পার্টস চন্ডিগড় থেকে আনাতে হবে। চন্ডিগড় থেকে নতুন পার্টস আনতে নাকি ওই সংস্থা বিলম্ব করছে।

ফলে হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে রোগীর পাশাপাশি চিকিৎসকদেরও অনেকটা বেগ পোহাতে হচ্ছে।অভিযোগ জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারীক ডা: দেবাশীষ দাসের জেলার মহকুমা হাসপাতাল সহ অন্যান্য হাসপাতাল কিংবা স্বাস্থ্য কেন্দ্র গুলোর দিকে নজর নেই। ফলে সাধারণ গরিব অংশের মানুষেরা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর এ বিষয়ে নজর দেওয়ার দাবি জানাচ্ছে বিশালগড়ের সাধারণ জনগণ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha