Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য ছাত্র আন্দোলনের সম্মান জানিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

ছাত্র আন্দোলনের সম্মান জানিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

ছাত্র আন্দোলনের সম্মান জানিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ জুলাই :নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তর মন্তরে গত কয়েকদিন ধরে টানা ছাত্র আন্দোলনের পর শনিবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রদান পদত্যাগ করেছেন। বিষয় নিয়ে রবিবার বিরোধীদের কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ জয়, পরাজয়ের বিষয় নয়। ছাত্র আন্দোলনের সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত কয়েকদিনে একাধিকবার কথা হয়েছে এই আন্দোলনকারীদের সঙ্গে। তারা চেয়েছে দেশের শিক্ষামন্ত্রী পদত্যাগ করার জন্য। কিন্তু দেশের শিক্ষামন্ত্রী তো প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা সংঘটিত করেন নি। তারপরেও যেহেতু ছাত্ররা দাবি তুলেছে তাই তাদের আন্দোলনের সম্মান জানানো হয়েছে। কিন্তু ইন্ডিয়া জোট লাফাচ্ছে। তারা আনন্দিত। কারণ তাদের কাছে কোন ইস্যু নেই। একই সঙ্গে মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে বলেন তিনি দেশের ছাত্রদের ইচ্ছা পূরণ করেছেন। এমনটাই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান