Monday, July 27, 2026
বাড়ি রাজ্য বেহাল জাতীয় সড়কে প্রায় আটঘণ্টা ধরে লরি আটকে দুর্ভোগ

বেহাল জাতীয় সড়কে প্রায় আটঘণ্টা ধরে লরি আটকে দুর্ভোগ

বেহাল জাতীয় সড়কে প্রায় আটঘণ্টা ধরে লরি আটকে দুর্ভোগ

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ২৫ জুলাই : চম্পকনগরে বেহাল রাস্তায় প্রায় আটঘণ্টা ধরে লরি আটকে দুর্ভোগ পথচারীদের। জানা যায়, নির্মীয়মাণ আসাম-আগরতলা জাতীয় সড়কের চম্পকনগর জম্পুই চৌমুহণী এলাকায় রাস্তার অবস্থা বেহাল। এই বেহাল রাস্তায় প্রায় ঘণ্টা ধরে লরি আটকে যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগের শিকার হয় পথচারীরা। রাস্তার দুই পাশে আটকে কয়েক শতাধিক যানবাহন।

 ক্ষোভে ফুঁসছেন যানবাহন চালক থেকে শুরু করে যাত্রীরা। এই বিষয়ে লরি চালক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আসাম আগরতলা জাতীয় সড়কের ফোর-লেন করার কাজ চলছে। কিন্তু এই কাজের কচ্ছপ গতির কারণেই এই জনদুর্ভোগ বলে অভিযোগ। তবে প্রতিদিন এই ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন গাড়ি চালক থেকে শুরু করে পথচারীরা। শুধু তাই নয়, প্রতিদিন দুর্ঘটনা বাড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কতদিন সময় লাগবে জানা নেই। যতদূর খবর বর্ষার আগে রাস্তা সংস্কার হবে কিনা সংশয় রয়েছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান