Monday, August 24, 2026
বাড়ি রাজ্য ট্রেনে উঠার সময় গাঁজা সহ আটক যুবক

ট্রেনে উঠার সময় গাঁজা সহ আটক যুবক

ট্রেনে উঠার সময় গাঁজা সহ আটক যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ আগস্ট : মাত্র ৫ হাজার টাকার জন্য গাঁজা পাচারে যুক্ত হচ্ছে যুবকরা। মঙ্গলবার উদয়পুর স্টেশনে আটক সোনামুড়ার এক যুবকের কাছ থেকে এ তথ্য পায় পুলিশ। তার নাম সুমন চন্দ্র দাস। বাড়ি যাত্রাপুর থানার বাঁশপুকুর এলাকায়।

 জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় রাধা কিশোর পুর থানার পুলিশ ও বিএসএফের কর্মীরা রেলস্টেশনে গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তল্লাশি চালায়। তখন এক যুবক ট্রেনে উঠতে দেখে পুলিশ এবং বিএসএফের সন্দেহ হওয়ায় তার ব্যাগ তল্লাশি করে বেশ কিছু গাঁজা উদ্ধার করতে সামর্থ্য হয়েছে। পরবর্তী সময়ে পুলিশ জানিয়েছে, গাঁজাগুলো কলকাতা নিয়ে যাবার উদ্দেশ্যে রওনা হওয়ার চেষ্টা করেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। পুলিশ তার বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha