Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা চাঙ্গা করার অন্যতম সুযোগ হলো হস্ততাঁত : মন্ত্রী বিকাশ দেববর্মা

গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা চাঙ্গা করার অন্যতম সুযোগ হলো হস্ততাঁত : মন্ত্রী বিকাশ দেববর্মা

গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা চাঙ্গা করার অন্যতম সুযোগ হলো হস্ততাঁত : মন্ত্রী বিকাশ দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ আগস্ট : বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ১১তম জাতীয় তাঁত দিবস উদযাপন করা হয়। প্রসঙ্গত ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জাতীয় তাঁত দিবসের সূচনা করেছিলেন। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ, তাঁত, হস্তশিল্প ও রেশম চাষ এবং পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তাছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাঁত, হস্তশিল্প ও রেশম চাষ দপ্তরের অধিকর্তা অজিত শুক্লা দাস, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব লালমিং থাঙ্গা ডার্লং সহ অন্যান্যরা।

মন্ত্রী বিকাশ দেববর্মা সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, আজ জাতীয় তাঁত দিবস। জাতীয় তাঁত দিবস উপলক্ষে রাজ্যবাসীকে মন্ত্রী শুভেচ্ছা জানান। তিনি বলেন তাঁত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার কাজ করে চলেছে। এবং এই হস্ততাত দিয়ে রাজ্যের গ্রামীণ এলাকার অর্থনৈতিক ব্যবস্থাকে উন্নত করার সুযোগ রয়েছে। তিনি আরো বলেন, সুতির কাপড়ের চাহিদা বর্তমানে দিন দিন বাড়ছে। এই চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। গ্রামীন এলাকার অর্থনৈতিক ব্যবস্থা চাঙ্গা করার পাশাপাশি চাহিদা পূরণ করার জন্য সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান মন্ত্রী বিকাশ দেববর্মা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha