স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ আগস্ট : চরম অব্যবস্থার অভিযোগ উঠল উদয়পুর পশ্চিম খিলপাড়া স্থিত অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীর বিরুদ্ধে। সেন্টারের দিদিমণি আন্না বেগম সেন্টারে আসেন না, মনে চাইলে তিনি মর্জিমাফিক সময় মতো সেন্টারে আসেন। অঙ্গনওয়াড়ি সেন্টারে দিদিমণি সময় কখনো নয়টা আবার কখনো বারোটা সময় আসেন। দিদিমনির গড় হাজির না থাকার কারনে সেন্টারে দেখা পাওয়া যায় না ছাত্রছাত্রী। তাই সেন্টারের দিদিমণি আন্না বেগম ছাত্র-ছাত্রীর বরাদ্দ চাল ডাল বাজারে বিক্রি করেন। এমনটাই অভিযোগ দিদিমনির বিরুদ্ধে।
মাতাবাড়ি সিডিপিও অন্তর্গত পশ্চিম খিলপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণির বিরুদ্ধেও বহু অভিযোগ। গত তিন মাস ধরে শিশুদের প্রোটিন খাবার ডিম, সুজি দেওয়া হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। শনিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, সকাল সাতটা থেকে ৯ টা পর্যন্ত সেন্টারে দিদিমনির উপস্থিতি না পেয়ে সেন্টারে হেল্পারের মাধ্যমে ফোন করে খবর দিলেই তিনি সেন্টারে ছুটে আসেন। দিদিমনি বলেন তিনি অসুস্থ রয়েছেন, তাই কিছুদিন ধরে সেন্টারে আসতে দেরি হয়।এমনকি যারা তার বিরুদ্ধে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যা বলে। তাছাড়া তিনি বলেন সরকার গত চার মাস ধরে বিল দিচ্ছে না, তাই এপ্রিল মাস থেকে শিশুদের ডিম দেওয়া হয় নি।

