স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ আগস্ট : শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে পরিকল্পনা দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক পর্যালোচনা মূলক এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। সঙ্গে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অভিষেক চন্দ্র, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক বিশাল কুমার, পুলিশ সুপার, অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের পরিচালক সহ অন্যান্যরা।
মন্ত্রী সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেন, ত্রিপুরা দ্রুত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় জাতীয় অগ্রগামী রাজ্যে পরিণত হচ্ছে। পশ্চিম ত্রিপুরায় এই সফলতা জেলা ভিত্তিক সমন্বয়। তথ্যের স্বচ্ছতা ও উদ্বোধনের মডেল হিসেবে বিবেচিত হতে পারে। জনগণের সক্রিয় সহযোগিতায় ২০৩০ সালের মধ্যে ১৭ টি এইচডি অর্জনে বদ্ধপরিকর সরকার। মন্ত্রী আরও জানান, ২০২৭ সালের জনগণনা ও অষ্টম অর্থনৈতিক জনগণনার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই কাজে জেলা শাসক, মহাকুমা শাসক, ব্লক উন্নয়নের কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে। প্রাক পরীক্ষা হিসেবে এ এম সি এবং বামুটিয়া আরডি ব্লকের লক্ষ্মী লুঙ্গা গ্রামে কাজ শুরু হয়ে গেছে।

