বাড়িরাজ্যঠেলার নাম বাবাজি, হাইকোর্টের নির্দেশে মুখে চুনকালি পড়ল টিটিএএডিসি প্রশাসনের

ঠেলার নাম বাবাজি, হাইকোর্টের নির্দেশে মুখে চুনকালি পড়ল টিটিএএডিসি প্রশাসনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ জুলাই : চাকরি থেকে অবসরে যাওয়ার পর পেনশন না পেয়ে উচ্চ আদালতে মামলা করলেন টিটিএএডিসি-র অবসরপ্রাপ্ত কর্মচারীরা। উচ্চ আদালতে নির্দেশে ইতিমধ্যে সুফল পেতে চলেছেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। বৃহস্পতিবার এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি বলেন, আইনের নির্দেশ অনুযায়ী কর্মচারীরা অবসরে যাওয়ার ৩০ দিনের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করতে আইন স্বীকৃতি দিয়েছে।

কিন্তু তারপরও যদি কোন রকম জটিলতা থাকে তাহলে কমিশনাল পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধা অবশ্যই ৩০ দিনের মধ্যে দিতে হবে অবসরপ্রাপ্ত কর্মচারীকে। কিন্তু লক্ষ্য করা গেছে এডিসি -র মধ্যে প্রায় দেড় থেকে দুই শতাধিক কর্মচারী পেনশনে যাওয়ার পর দু’বছর হয়ে গেলে তাদের পেনশন মিটিয়ে দেওয়া হয় নি।  কিন্তু সিসিএস পেনশন রুলস অনুযায়ী নিয়মিত পেনশন পাওয়ার কথা রয়েছে। একই সাথে গ্র্যাচুয়েটি পাওয়ার কথা রয়েছেন তাদের। অথচ এইগুলি কিছুই দেওয়া হয় নি তাদের। এর পেছনে কোন আইনি কারণ নেই, এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেছনে কোন ধরনের ফৌজদারি মামলাও নেই। তারা সকলেই দায়বদ্ধভাবে অবসরে গেছেন। সুতরাং এভাবে তাদের পেনশন আটকে রাখা একটি গুরুতর অপরাধ টিটিএএডিসি-র। বরং এডিসি প্রশাসনের টাকা না দেওয়া ফৌজদারি অপরাধ।

 তাই অবসরপ্রাপ্তদের মধ্যে পাঁচজন মিলে একটি মামলা করেন। তারপর আদালত স্বল্প দিনের নোটিশ জারি করেছে। তারপর জেলা পরিষদের অফিসাররা বঞ্চনার শিকার হওয়া অবসরপ্রাপ্ত পেনশনারদের বাড়িতে যান এবং মামলা প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছেন। এ বিষয়ে তাদের বলা হয়েছে আগে প্রাপ্য অর্থ রাশি সহ বিভিন্ন সুযোগ সুবিধা মিটিয়ে দেওয়া হোক, নাহলে মামলা প্রত্যাহার করা হবে না। তারপর কয়েকজনের সুযোগ সুবিধা ইতিমধ্যে ব্যাংক একাউন্টে মিটিয়ে দেওয়া হয়েছে। এখন সুদ মিটিয়ে দেওয়ার জন্য এডিসি প্রশাসনকে বলা হবে। আরো বলেন এডিসি -র কাছে ফান্ড নেই সেটা কোন রকম ভাবেই হতে পারে না। এটা কোনভাবেই কাম্য নয় বলে জানেন তিনি। তিনি আরো বলেন যেসব অবসরপ্রাপ্ত কর্মচারী বঞ্চনার শিকার হয়ে আছেন তারাও আইনের সহযোগিতা নেওয়ার জন্য আহ্বান জানান বরিষ্ঠ আইনজীবী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য