Thursday, February 5, 2026
বাড়িরাজ্যথানা ঘেরাও করল কংগ্রেস

থানা ঘেরাও করল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুলাই :সোমবার রাতে উদয়পুর মহকুমায় শালগড়া এলাকায় কংগ্রেস কর্মী হাসান আলীর সঙ্গে এলাকার টিটন দাশের কোন একটি বিষয় নিয়ে মারপিট হয়। পরবর্তী সময়ে টিটন দাশকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয় আহত অবস্থায়। এর কিছুক্ষন পর হাসান আলীর বাড়ি ঘর ভেঙে ফেলে দুষ্কৃতিকারীরা। তার স্ত্রীকেও মারধর করা হয়।

মাথা ফাটিয়ে দেয়। পুলিশ ও ঘটনাস্থলে যায়।সোমবার গোমতী জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে টিটন পালের নেতৃত্বে রাধা কিশোর পুর থানায় বিক্ষোভ ও ধর্না সংঘটিত হয়। দাবি কংগ্রেস দলের কর্মী হাসান আলীকে বিজেপি কর্মীরা মারধর করেছে। থানায় মামলা দায়ের করা সত্ত্বেও পুলিশ আসামীদের গ্রেফতার না করার এই ধর্না সংঘটিত হয় বলে জানান টিটন পাল। পুলিশ ঘটনাটি দেখছে বলায় বিক্ষোভ কর্মসূচি থেকে সরে আসে কংগ্রেস দল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য