বাড়িরাজ্যথানায় ডেপুটেশন দিল নারী সমিতি

থানায় ডেপুটেশন দিল নারী সমিতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুলাই :পারিবারিক সম্পত্তির নিয়ে বিবাদের জেরে রবিবার ধলেশ্বর বি.ও.সি সংলগ্ন একাকায় বাসিন্দা অর্চনা সিংহ কে তার ভাসুর সুমন্ত সিংহ ছুরি দিয়ে আঘাত করে আহত করে। জানা যায় সুমন্ত সিংহ মদমত্ত অবস্থায় অর্চনা সিংহ-র ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অর্চনা সিংহকে আহত করে। এক বছর পূর্বে অর্চনা সিংহ-র স্বামী প্রয়াত হন।

তারপর থেকে সুমন্ত সিংহ অর্চনা সিংহকে বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে আসছে সম্পত্তির লোভে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার সুমন্ত সিংহর শাস্তির দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পূর্ব আগরতলা অঞ্চল কমিটি পূর্ব মহিলা থানায় ডেপুটেশন প্রদান করে। দাবি জানানো হয় অবিলম্বে সুমন্ত সিংহকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য