Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য চুরি যাওয়ার তিনটি বাইক উদ্ধার

চুরি যাওয়ার তিনটি বাইক উদ্ধার

চুরি যাওয়ার তিনটি বাইক উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ জুলাই : শহরের বাইক চুরির ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। নিরাপত্তাহীন হয়ে পড়েছে আগরতলা শহরের অলিগলি সর্বত্র। বাইক রেখে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠে। এরই মধ্যে তিনটি বাইক উদ্ধার করতে সক্ষম হলো পূর্ব আগরতলা থানার পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি জানান বিগত কিছু দিন যাবত তল্লাসি চালিয়ে তিনটি চুরির বাইক উদ্ধার করা হয়েছে।

এই বাইক গুলি চুরির সাথে যুক্ত চোরেরা বর্তমানে জেল হেপাজতে রয়েছে। আদালতের নির্দেশে শুক্রবার উদ্ধার হওয়া বাইকটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। আগরতলা শহর ও শহর সংলগ্ন এলাকা থেকে বাইক তিনটি উদ্ধার করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান