Friday, February 6, 2026
বাড়িরাজ্যবাড়ি থেকে বের হয়ে নিখোঁজ গৃহবধূ

বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ গৃহবধূ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ জুলাই : নিখোঁজ কন্যাকে খুঁজে পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন অসহায় মা। ঘটনার বিরনে জানা যায় জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের রামরাইবাড়ী এলাকার বাসিন্দা রঞ্জীত দেবনাথের সহধর্মীনি রিয়া দেবনাথ গত সোমবার ওনার ২ বছরের কন্যা সন্তানকে নিয়ে পশ্চিম জোলাইবাড়ী ৬ নং ওয়ার্ডে বাপের বাড়িতে যায়। বাপের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় রিয়া দেবনাথ।

অনেক খোঁজাখুঁজির পরও রিয়া দেবনাথের কোন হদিশ না পেয়ে রিয়া দেবনাথের মা প্রতিমা দেবনাথ মেয়ের জামাইকে সাথে নিয়ে মঙ্গলবার জোলাইবাড়ী ফাঁড়ী থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তী সময় মেয়ের খোঁজে পুনরায় প্রতিমা দেবনাথ জোলাইবাড়ি ফাঁড়ী থানায় গেলে কর্তব্যরত পুলিশ অফিসার প্রতিমা দেবনাথকে জানিয়ে দেন রিয়া দেবনাথ আসামের করিমগঞ্জে রয়েছে। তাদেরকে করিমগঞ্জে গিয়ে মেয়েকে খুজে নিয়ে আসার জন্য বলেন থানায় কর্তব্যরত পুলিশ অফিসার। এক প্রকার নিরুপায় হয়ে প্রতিমা দেবনাথ মেয়েকে খুজে পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। এখন দেখার পুলিশ রিয়া দেবনাথকে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য