Saturday, February 7, 2026
বাড়িরাজ্যদেড় কোটি টাকার এসকফ সিরাপ আটক

দেড় কোটি টাকার এসকফ সিরাপ আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ জুলাই :আমবাসা থানার পুলিশের হাতে আটক নেশা জাতীয় কফ সিরাপ বোঝাই ১৪ চাকার লরি। NL-04D-9439 নাম্বারের পিয়াজ বোঝাই লরি থেকে উদ্ধার ১৯০ বস্তা নেশা জাতীয় কফ সিরাপ। আমবাসা বেতবাগানস্থিত নাকা পয়েন্টে লড়িটিকে আটক করা হয়। গাড়িটিতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় নেশা জাতীয় কফ সিরাপ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বনিক, আমবাসা মহকুমার পুলিশ আধিকারিক নিরূপম দত্ত, আমবাসা থানার ওসি নন্দন দাস সহ অন্যান্যরা।

 ডিসিএম-এর উপস্থিতিতে লরি থেকে উদ্ধার করা হয় নেশা জাতীয় কফ সিরাপের বস্তা গুলি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তাম বনিক জানান গোপন সংবাদের উপর ভিত্তি করে ভোররাতে গাড়িটিকে আটক করা হয়। সকালে ডি সিএম-এর উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে পেঁয়াজের বস্তার নিচে লুকানো অবস্থায় থাকা ১৯০ বস্তা নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৩০০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ রয়েছে। মোট ৫৭ হাজার বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে। একটি বোতলের মূল্য ২১১ টাকা ২০ পয়সা। আনুমানিক এক কোটি টাকার উপর নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে। তিনি আরও জানান গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য