Sunday, August 2, 2026
বাড়ি রাজ্য কিডনি প্রতিস্থাপনে তৃতীয় সাফল্য জিবি হাসপাতালের

কিডনি প্রতিস্থাপনে তৃতীয় সাফল্য জিবি হাসপাতালের

কিডনি প্রতিস্থাপনে তৃতীয় সাফল্য জিবি হাসপাতালের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ জুলাই : কিডনি প্রতিস্থাপনে তৃতীয় সাফল্য জিবি হাসপাতালের। চিকিৎসক দিবসের আগের দিন সোমবার জিবি হাসপাতালে এই সাফল্য অর্জন করেন চিকিৎসকরা। ফলে অত্যন্ত খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী।

 তিনি আরো জানান, আগে কথায় কথায় রোগীদের রাজ্যের বাইরে উন্নত চিকিৎসার জন্য যেতে হতো। এখন রাজ্যে কিডনি প্রতিস্থাপন থেকে শুরু করে অন্যান্য জটিল চিকিৎসা হচ্ছে। বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে আগামী দিন লিভার প্রতিস্থাপন চালু করার। সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এখন আর উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে যেতে হবে না রোগীদের। সংবাদ মাধ্যমকে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha