Thursday, February 5, 2026
বাড়িরাজ্যযাত্রীবাহী বাস গাড়ি ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক ব্যবসায়ি

যাত্রীবাহী বাস গাড়ি ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক ব্যবসায়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুন : নিয়ন্ত্রণ বিহীন যান চলাচলের কারণে সিপাহীজলা জেলায় বাড়ছে যান দুর্ঘটনা। অথচ কুম্ভ নিদ্রায় আছে প্রশাসন। নেই কোন কড়া পদক্ষেপ। শনিবার সকালে চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন ঘটলো ভয়াবহ যান দুর্ঘটনা। মৃত্যু হলো এক ব্যবসায়ীর।জানা যায়, TR 01 C 1389 নাম্বরের দ্রুতগামী যাত্রীবাহী বাস গাড়ির সাথে চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় স্কুটির সংঘর্ষ হয়। বাস গাড়ী স্কুটির সংঘর্ষে ব্যবসায়ী চন্দন ভৌমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী চন্দন ভৌমিককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে রয়েছে মৃত চন্দন ভৌমিকের দেহ। মৃত ব্যাবসায়ের বাড়ি চড়িলাম ব্লকের অন্তর্গত শিখরিয়া এলাকায়। প্রত্যেক দিনের মত শনিবার সকালে স্কুটি নিয়ে দোকানের সামগ্রী নিতে আসেন। আর তখনই ঘটে এই দুর্ঘটনা। ব্যবসায়ীর মৃত্যুর খবর পরিবারে পৌঁছতে সকলের ছুটে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। ব্যবসায়ীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। উল্লেখ্য, সিপাহীজলা জেলায় বাড়ছে যান দুর্ঘটনা। প্রতিদিন দুর্ঘটনায় মৃত্যুর মুখে পড়ছে অনেক সাধারণ মানুষ। বিশেষ করে জাতীয় সড়কে দুর্ঘটনা বাড়ছে। এর পেছনে কারণ হলো যাত্রীবাহী বাস টিপার সহ কিছু উর্মাদ যুবক গাড়ি চালানোর সময় এতটাই উচ্ছৃঙ্খল হয়ে পড়ছে যে সাধারণ মানুষের জীবন পর্যন্ত মৃত্যু মুখে পড়ছে। অথচ যারা পুলিশ প্রশাসন এবং ট্রাফিক প্রশাসন সম্পন্ন ভাবে উদাসীনতার ভূমিকা পালন করে চলেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য